ছয় মাসে ৫৮ বিলিয়ন ডলারের ডিজিটাল বিজ্ঞাপন

২২ অক্টোবর, ২০১৯ ০০:১৭  
২০১৯ সালের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রের ডিজিটাল বিজ্ঞাপনে বিজ্ঞাপনদাতারা ৫৭ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। অনলাইন বিজ্ঞাপন ট্রেড গ্রুপ ইন্টার‍্যাক্টিভ অ্যাডভার্টাইজিং ব্যুরো প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই অর্থের পরিমান গতবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। বছরের প্রথমার্ধে এটি সর্বোচ্চ পরিমান বলে জানিয়েছে আইএবি। যদিও গতবছরের শেষ ছয় মাসের তুলনায় মোট খরচের পরিমান কিছুটা কম বলেও জানানো হয়েছে। মোবাইল এবং সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনের ধীর অগ্রগতি এক্ষেত্রে প্রভাব ফেলেছে বলে জানানো হয়েছে। যদিও উভয় খাতেই বছরভিত্তিক অগ্রগতি হয়েছে। Internet Ad Revenue গতবছরের তুলনায় ২৯ শতাংশ বেড়ে এবছর মোবাইল বিজ্ঞাপনের পরিমান ৩০ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং ২৬ শতাংশ বেড়ে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন ব্যায়ের পরিমান দাড়িয়েছে ১৬ দশমিক ৫ বিলিয়ন ডলার। ডিবিটেক/বিএমটি